ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:১১, ১৫ এপ্রিল ২০২১

১১ প্রতিষ্ঠানের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সরকারের বিশেষ সম্মানী

ফাইল ছবি

ফাইল ছবি

জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। সেবা দিতে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন। এ কারণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ ১১ প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ২ মাসের বিশেষ সম্মানী দিয়েছে সরকার।

বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবালয় অংশে সম্মানী খাতে বরাদ্দকৃত ১৫০ কোটি টাকার অব্যায়িত অর্থ হতে ১১ প্রতিষ্ঠানকে ৭ কোটি ৮২ লাখ ৭৫ হাজার ৮২০ টাকা দেয়া হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ২৭৩ জন চিকিৎসক ও ২৫১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য ৩ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৩৬০ টাকা, ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৫১ জন চিকিৎসক ও অন্যান্য ৩৪ স্বাস্থ্যকর্মীর জন্য ১ কোটি ১২ লাখ ২৫ হাজার ২৬০ টাকা, ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ১২ জন চিকিৎসক, ৩২ জন নার্স ও ৫৭ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য ৩৯ লাখ ৩ হাজার ৮০০ টাকা, মহাখালী নিপসমের ১২ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৭ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা, ঝালকাঠী সদর হাসপাতালের ২০ জন চিকিৎসক ও ১৬ জন স্বাস্থ্যকর্মীর জন্য ২৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা, নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৪৭ জন চিকিৎসক, ১১ জন নার্স ও ৪১ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৬০ লাখ ৮৫ হাজার ২৪০ টাকা, গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১১৫ জন চিকিৎসক ও ৬১ স্বাস্থকর্মীর ১ কোটি ১৫ লাখ ১৫ হাজার ৯০০ টাকা, মাদারীপুর জেলা হাসপাতালের ১২ জন চিকিৎসক, ৪২ জন নার্স ও ৪১ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৪২ লাখ ১৫ হাজার ৫৬০ টাকা।

এছাড়া নেত্রোকোনা জেলা সদর হাসপাতালের ৭ জন চিকিৎসকের জন্য ৩ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকা, স্বাস্থ্য অধিদফতরের একজন চিকিৎসকের জন্য ৫০ হাজার ৯৬০ টাকা এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ১ জন চিকিৎসকের জন্য ৮৫ হাজার ৭৮০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তবে এককালীন এ সম্মানী শুধু সরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা পাবেন। আউটসোর্সিং বা অন্য কোনোভাবে নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এ সম্মানীর আওতাভুক্ত হবেন না।

আইনিউজ/এসডিপি 

সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন ‘গরিবের ডাক্তার’
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়