ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:১৯, ১৬ এপ্রিল ২০২১

দেশে করোনায় দৈনিক মৃত্যু একশ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড ১০১ জন মারা গেছেন। ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে।

একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৪ হাজার ৪১৭ জনকে। এতে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে। 

শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৬৯৪ জন। ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ২ হাজার ৯০৮ জনে।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। আর ১৮ মার্চ বাংলাদেশ দেখেছিল করোনায় প্রথম মৃত্যু।

দেশে করোনা সংক্রমণ রোধে জারি করা হয়েছে কঠোর লকডাউন। এই লকডাউন চলাকালেই মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে বিশ্বে অঞ্চলভিত্তিক দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বেড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। যার হার ৪৭ শতাংশ।

আইনিউজ/এসডিপি

১৫ দিনে করোনায় ১০০০ মৃত্যু দেখল বাংলাদেশ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়