নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৪২, ১৭ এপ্রিল ২০২১
হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল গ্রেফতার
সম্প্রতি বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশে আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম। বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রীর আগমনের খবরে তারা চালিয়েছে দেশব্যাপী তাণ্ডব। এর পর থেকেই একের পর এক মামলা হতে থাকে হেফাজতে ইসলামের বিরুদ্ধে। গ্রেফতারের সংখ্যাও বাড়তে থাকে পাল্লা দিয়ে।
এবার গ্রেফতারের তালিকায় নাম আসলো সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি সহিংসতার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করা হয়। ১২ এপ্রিল ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী। পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থসম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতি ইলিয়াস হামিদিকে গ্রেফতার করে র্যাব।
সর্বশেষ, গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) হেফাজতের ঢাকা মহানগর নায়েবে আমির আমির মাওলানা জুবায়েরকে গ্রেফতার করা হয়েছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















