ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১ মে ২০২১
আপডেট: ১৪:৫৫, ১ মে ২০২১

দেশের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা

আজ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৩ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,

রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, নেত্রকানা, রাজশাহী, পাবনা, দিনাজপুর এবং পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোন কোন স্থান থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়