ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ৫ মে ২০২১
আপডেট: ১৩:৩৯, ৫ মে ২০২১

১৬ মে পর্যন্ত বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি, জেলার মধ্যে চলবে বাস

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে। তবে বন্ধ থাকবে আন্তঃজেলা বাস। ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগের মতোই লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে মার্কেট শপিংমলে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া খোলা থাকবে শিল্প-কারখানা। এছাড়া জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বিধি-নিষেধ মানানোর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা অভিযান পরিচালনা করা হবে।

দেশে করোনাভাইরাসের সর্বশেষ আপডেট: 

মঙ্গলবার (৪ মে) পাওয়া স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৬১ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ২৫ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৯১৪ জনকে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৭০৫ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জনে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়