ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৯, ১১ মে ২০২১
আপডেট: ১৯:৩১, ১১ মে ২০২১

সবাইকে ঢাকায় রাখতে ঈদের ছুটি সংক্ষিপ্ত: ফরহাদ হোসেন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে বিধিনিষেধ। যা আগামী ১৬ মে পর্যন্ত বহাল থাকবে। এরই মধ্যে আগামী ১৩ বা ১৪ মে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এমন পরিস্থিতি বিবেচনা করে এবারের ঈদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। 

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে চাকরিজীবীসহ সবাইকে ঢাকায় রাখতে এবার ঈদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘বর্তমান বিশেষ পরিস্থিতিতে এই ছুটি দেয়া হচ্ছে। আমরা চাই না কেউ এখান (ঢাকা) থেকে বাইরে চলে যাক। তাই ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে সবাই ঢাকায় থেকে যায়।

তিনি বলেন, ‘এভাবে (গ্রামে) গেলে করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। আমরা এই লক্ষ্যকে সামনে রেখেই ছুটি সাজিয়েছি, ছুটি সংক্ষিপ্ত করেছি। ঈদ যদি বৃহস্পতিবারও হয় অসুবিধা নেই।’

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। তাই বুধবার অফিস চলবে। ....বিস্তারিত 

দীর্ঘদিন ধরে ঈদের ছুটির ক্ষেত্রে অনুসরণীয় নিয়ম হচ্ছে, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন ছুটি থাকে। রমজান মাস কখনো ২৯, কখনো ৩০ দিনে শেষ হয়ে থাকে। তাই ২৯ রমজান ধরেই ঈদের ছুটি দেয়া হয়। যদি রমজান মাস ৩০ দিনে শেষ হয় সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চারদিন ছুটি পেয়ে থাকেন। ৩০ রমজানের ক্ষেত্রে ঈদের আগে দু-দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন-এই চারদিন ছুটি থাকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়