নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৭, ১২ মে ২০২১
চীনের উপহার ৫ লাখ টিকা বাংলাদেশের কাছে হস্তান্তর
চীন থেকে ঈদের উপহার হিসেবে বাংলাদেশের জন্য পাঠানো ৫ লাখ সিনোফার্মের করোনা টিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে টিকাগুলো হস্তান্তর করা হয়।
চীনের পক্ষে এগুলো হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
এসময় চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু। নিজ দেশে চাহিদা থাকার পরও বন্ধুদের পাশে থেকে চীন তার দায়িত্বশীলতা রক্ষা করছে। চীনা প্রেসিডেন্ট শি জি পিং-এর টিকাকে গ্লোবাল পাবলিক গুডের ঘোষণা রক্ষার দ্বিপাক্ষিক সম্পর্কের একটি বিশেষ দিন এটি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আরও টিকা পাবো বলে আশা করি। তারা আজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। ডাবল ডোজ করে এই টিকা আড়াই লাখ মানুষকে দেওয়া যাবে।

এর আগে বুধবার (১২ মে) ভোর সাড়ে পাঁচটায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং থেকে ঢাকায় পৌঁছে।
চীনের কোম্পানি সিনোফার্মের তৈরি করোনার টিকা ‘সিনোভ্যাক’-এর পাঁচ লাখ ডোজ বহন করে আনা বিমানবাহিনীর উড়োজাহাজটি অবতরণের পর কর্মকর্তারা বাংলাদেশ ও চীনের পতাকা সংবলিত একটি ব্যানার প্রদর্শন করেন। যেখানে চীনা ও বাংলা ভাষায় লেখা রয়েছে, ‘ভালবাসার নৌকা পাহাড় বাইয়া চলে।’ বিস্তারিত...
এর আগে সোমবার দুপুরে ঢাকায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেয়ার কথা জানিয়েছিলেন। বিস্তারিত...
তিনি বলেন, চীন ২০০ মিলিয়ন টিকা বিশ্বের ৮০টি দেশে বিতরণ করেছে। এতেই প্রমাণিত হয় বিশ্বে টিকা প্রদানে চীন নেতৃত্ব দিচ্ছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























