ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ১৩ মে ২০২১
আপডেট: ১৮:১৭, ১৩ মে ২০২১

দেশে ২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত, কমেছে মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩১ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ২৯০ জনকে।  

এর আগে বুধবার মারা গিয়েছিলেন ৪০ জন। এদিন ১৫ হাজার ২৯৬ টি নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয়েছিল ১ হাজার ১৪০ জনকে।

বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১২ হাজার ৭৬ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৭১ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ৯ দশমিক ৫৮ শতাংশ।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৩৭০ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জনে।

এদিকে বাংলাদেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় চলমান লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।।...বিস্তারিত

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। দুই মাস পর মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়