নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৩১, ১৪ মে ২০২১
আল-আকসায় হামলার প্রতিবাদে ঈদের দিন বায়তুল মোকাররমে বিক্ষোভ
মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় ঢুকে ইসরায়েলি সেনাদের হামলায় হতাহতের ঘটনায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করেছেন মুসল্লিরা।
ঈদের দিন শুক্রবার (১৪ মে) সকাল ১১টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরী শাখা। বিক্ষোভে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানানো হয়।
জুমাতুল বিদা উপলক্ষে গত শুক্রবার হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হলে তাদের ওপর অভিযান চালায় ইসরায়েলি পুলিশ।
পরদিন পবিত্র শবে কদরের রাতেও তাদের ওপর তাণ্ডব চালানো হয়। এতে শত শত ফিলিস্তিনি আহত হন। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। সর্বশেষ চালানো হামলায় বিধ্বস্ত হয়ে গেছে গাজা টাওয়ার। এটি হামাসের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো বলে ধারণা করা হয়। এই হামলার জবাবে ইসরায়েলের তেলআবিব শহর লক্ষ্য করে শতাধিক রকেট হামলা চালানো হয়েছে।
নিহত বেড়ে ১১৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি এবার ট্যাংক থেকে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার থেকে চলা হামলায় এখন পর্যন্ত ১১৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩১ জন শিশু। এছাড়া আহত হয়েছেন ৫৪০ জন।
ইসরায়েলি আর্টিলারি বাহিনী ট্যাংক থেকে গোলাবর্ষণ শুরু করলেও শুক্রবার ভোর নাগাদ গাজায় প্রবেশ করেনি বলে জানিয়েছে আলজাজিরা।
অপরদিকে, ইসরায়েলি হত্যাযজ্ঞের জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। এতে ইসরায়েলে সাতজন নিহত হয়েছেন।
গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে পশ্চিমতীর এবং ইসরায়েলের অভ্যন্তরেও প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেখানে আরবরা ইসরায়েলি বাহিনী ও সেটলারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ইহুদি সেটলাররা আরবদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত...
আল-আকসা মসজিদ
গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের প্রস্তুতি
শোনা যাচ্ছে, অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েল। গাজা সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে, নেওয়া হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।
দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরায়েলি সেনারা সম্মুখ সমরের প্রস্ততি নিচ্ছে। ২০০৮-০৯ ও ২০১৪ সালে ইসরায়েল ও গাজার মধ্যে সামরিক সংঘাত অর্থাৎ যুদ্ধের আগ মুহূর্তেও ইসরায়েলকে এমন প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বিবিসিকে জানিয়েছেন, ‘সীমান্ত (গাজা) অভিমুখে অতিরিক্ত আরও সেনা পাঠানো হয়েছে।’ পূর্বপ্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তেল আবিবের ওই সামরিক মুখপাত্র আরও বলেন, রিজার্ভে থাকা অতিরিক্ত ৩ হাজার সেনা সদস্য পাঠানো হয়েছে সেখানে। সীমান্তের সামরিক কর্মকর্তাদের ইসরায়েল সরকার ‘সব রকমের সম্ভাব্য ঘটনা এবং একটি সংঘাতের’ প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























