নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:০৪, ১৬ মে ২০২১
দূরপাল্লার বাস চলাচলে অনুমোদন দেয়নি সরকার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়ছে। এ পরিস্থিতিতে দূরপাল্লার বাস ছাড়ার অনুমোদন দেয়নি সরকার।
শনিবার (১৫ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, আগামী এক সপ্তাহ ‘লকডাউন’ শেষে করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে দূরপাল্লার বাস চলার বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করবে। এখনই দূরপাল্লার বাস চলার অনুমতি দেয়া হচ্ছে না।
তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ থেকে ২৩ মে আরো এক সপ্তাহ ‘লকডাউন’ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেন।
লকডাউনের কারণে গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট খোলা থাকলেও গণপরিবহন চলাচলে অনুমতি দেয়া হয় নি। তবে গত ৬ মে থেকে শুধু জেলার ভেতরে গণপরিবহনের চালুর অনুমতি দেয়া হয়।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেই মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। পরের ধাপে ১৬ মে এবং এবার ২৩ মে পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























