ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫২, ১৬ মে ২০২১
আপডেট: ২৩:২১, ১৬ মে ২০২১

লকডাউনে ব্যাংক লেনদেন চলবে বেলা ১০টা-২টা

দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান লকডাউনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এমন সময়ে ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

রোববার (১৬ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জরুরি আর্থিক সেবা দিতে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন সাপেক্ষে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম চালু রাখার বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা দেওয়া হলো: গ্রাহকের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাগ্রহণ ইত্যাদি জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। জরুরি গ্রাহক সেবা প্রদান অব্যাহত/নির্বিঘ্ন রাখার লক্ষ্যে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানসমূহ স্বীয় বিবেচনায় সম্পন্ন করবে।

লেনদেন পরবর্তী অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

আইনিউজ/এসডিপি

লকডাউনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

লকডাউনে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না

জরুরি সেবার আওতাভুক্ত হলো রাজস্ব আদায় কার্যক্রম

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়