নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১৯, ১৭ মে ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
খন্দকার আনোয়ারুল ইসলাম
করোনাভাইরাস পরিস্থিতির জন্য গত বছরের ৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক ধাপে বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত ছুটি রয়েছে স্কুল-কলেজের।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে।
সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
তিনি বলেন, স্কুল-কলেজ খোলার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সবারই একটা বক্তব্য আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংস্কারের কাজ করতে হবে। সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে, ৪৯টি ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি ৪০টির মতো সংস্কার হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আসছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যদি ইউনিভার্সিটির ছেলেদের ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে পারবো।
আজকের এই সভায় পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১-এর প্রধানমন্ত্রীর কার্যালয় খসড়ার নীতিগত অনুমোদন, আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন-২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের স্বর্ণ নীতিমালা (Gold Policy)-২০১৮ (সংশোধিত-২০২১) এর খসড়ার অনুমোদন দেয়া হয়।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























