নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫০, ১৭ মে ২০২১
শেষ মুহূর্তে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান বাবুল আক্তার
আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিন স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতের খাসকামরায় হাজির করা হলেও তিনি শেষ মুহূর্তে অস্বীকৃতি জানান।
পিবিআই সূত্রে জানা গেছে, রিমান্ডের তিনদিন মুখ খোলেননি বাবুল আক্তার। অনেকটাই বিমর্ষ ছিলেন। শেষের দুদিন শুধু বলেছেন, ‘সবই তো আপনারা জানেন। আমাকে জিজ্ঞেস করার দরকার কী?’
এ সময় সন্তানদের কথা চিন্তা করে কয়েকবার কেঁদেছেন বাবুল আক্তার। জবানবন্দি না দেয়ার ব্যাপারে সিরিয়াস ছিলেন তিনি।
বাবুল আক্তার বলেন, ‘আমার নার্ভ খুব শক্ত। এতো সহজে স্বীকারোক্তি নেয়া যাবে না।’ তবে শেষ দিকে এসে একপর্যায়ে জবানবন্দি দিতে রাজি হলেও ম্যাজিস্ট্রেটের খাসকামরায় গিয়ে মত পাল্টে ফেলেন তিনি।
পিবিআই সূত্রে আরও জানা গেছে, বাবুল আক্তার তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে আরও একবার হত্যার পরিকল্পনা করেছিলেন। দেশের বাইরে থেকে ওই হত্যাকাণ্ড চালানোর চেষ্টা হয়, তবে তখন বাবুলের সোর্স মুসা ব্যর্থ হন। এরপর চীন থেকে দেশে এসে বাবুল আক্তার ঢাকায় কর্মরত থাকাকালে ২০১৬ সালের ৫ জুন সকালে তার স্ত্রী মিতু চট্টগ্রামে খুন হন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়।
ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তবে সপ্তাহ দুয়েকের মাথায় মাহমুদা হত্যার তদন্ত নতুন মোড় নেয়। অব্যাহতভাবে মাহমুদার মা–বাবা এই হত্যার জন্য বাবুল আক্তারকে দায়ী করে আসছেন।
পরে চলতি বছরের ১১ মে পিবিআই জানায় মিতু হত্যায় বাবুল জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এরপরই আগের মামলার চার্জশিট ও নতুন করে মামলা দায়ের হয়।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
জবানবন্দি দেননি বাবুল আক্তার, রিমান্ড শেষে কারাগারে
মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল গ্রেফতার
মিতু হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার
মিতু হত্যায় তার স্বামী বাবুল আক্তার জড়িত: পিবিআই
মিতুকে খুন করতে তিন লাখ টাকা দিয়েছিলেন বাবুল!
মিতু হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























