নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৪৭, ২০ মে ২০২১
যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক এমপি আউয়াল গ্রেফতার
রাজধানীতে সাহিনুদ্দিন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাঁকে ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম।
আজ বিকেল ৪টায় এ বিষয়ে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
প্রসঙ্গত রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সাহিনুদ্দিনকে হত্যার নেপথ্যে রয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।
জমি নিয়ে বিরোধের জেরে সাহিনুদ্দিনকে বাসা থেকে ডেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম। মা বাদী হয়ে পল্লবী থানায় আউয়ালসহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে একযোগে মাঠে নামে র্যাব, পুলিশ ও ডিবি। মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৬ মে পল্লবীতে ৭ বছরের শিশু সন্তানের সামনে সাহিনুদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ একজনকে গ্রেফতার করে।
নিহতের মা আকলিমা বেগমের অভিযোগ, পল্লবীতে তাদের রয়েছে অনেক জমি। আনুমানিক পাঁচ কোটি টাকা মূল্যের ১০ একর জমি জবরদখলে বাধা দেয়ায় খুন হতে হয় তাঁর ছেলেকে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















