ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪, ২০ মে ২০২১
আপডেট: ১৯:৩৮, ২০ মে ২০২১

‘গুটি কয়েক লোকের আচরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফেস করতে হবে’

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারের লুকানোর কিছু নাই। গুটি কয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে ফেস করতে হবে।'

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক হিসেবে দেখছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এদিকে টিকা আমদানি প্রসঙ্গে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড ভ্যাকসিন আনার জন্য চিঠি দিলেও এখনো জবাব পায়নি বাংলাদেশ।

আর যুক্তরাজ্যের সাথে অনেক যোগাযোগ করেও সরকারিভাবে টিকা আনা যাচ্ছে না, এক্ষেত্রে উৎপাদক কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে দেশটি।

চুক্তির টিকার বাইরে ভারতের কাছ থেকে উপহার হিসেবে ১৫ লাখ চাইলেও তাদের রাজি করানো যায়নি। তবে চীন থেকে টিকা আনার চুক্তি শেষ পর্যায়ে, চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হতে পারে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়