নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:০৪, ২১ মে ২০২১
বকেয়া বিল পরিশোধ না করায় এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ
বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ না করায় এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২১ মে) বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ বিল বাকি থাকলে যেমন লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক তেমনি আমাদেরও পদ্ধতি আছে। গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে এ দুটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুই টেলিভিশনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজ এসএ টিভি চালু হয়ে যাবে। রোববারে চ্যানেল নাইন চালু হতে পারে।
এ বিষয়ে এসএটিভির একজন প্রতিবেদক জানান, ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। গতকাল রাত থেকে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খুব শিগগিরই চালু হবে।
তিনি জানান, শুধু এসএটিভি নয়, রাতে আরও কয়েকটি টেলিভিশনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অনেকে রাতেই বিল পরিশোধ করেছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















