ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ২১ মে ২০২১
আপডেট: ১০:৩১, ২২ মে ২০২১

বকেয়া বিল পরিশোধ করায় চালু হলো এসএ টিভি

স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি আবার চালু করা হয়েছে। তবে চ্যানেল নাইন এখনো বন্ধ রয়েছে। 

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এসএ টিভির সম্প্রচার আবার চালু হয়। এসএ টিভির ডেপুটি হেড অব নিউজ বেলাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা বকেয়া পরিশোধ করেছি।

পরে বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে বলেন, এসএ টিভি সম্প্রচার চালু করা হয়েছে।  আশা করছি, চ্যানেল নাইনও রোববার সকাল ১০টার মধ্যে ঠিক হয়ে যাবে।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে এ দুটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মাধ্যমে সেবা নেওয়া এই দুই প্রতিষ্ঠান বকেয়া বিল পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান বিএসসিএলের চেয়ারম্যান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়