নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:২৪, ২২ মে ২০২১
শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রনধীর কুমার দেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
শুক্রবার এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, টানা তিনবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, গণমানুষের নেতা রনধীর কুমার দেব তৃণমূলে থেকে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জনপ্রিয়তার কারণে বার বার তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও শ্রীমঙ্গলবাসীর অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। জনসেবার কারণে তিনি উপজেলাবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তায় মন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রনধীর কুমার দেব শুক্রবার দুপুর ১ টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















