নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৭, ২১ মে ২০২১
আপডেট: ১০:১৫, ২২ মে ২০২১
আপডেট: ১০:১৫, ২২ মে ২০২১
২৬ মে খুলনা উপকূলে আঘাত হানতে পারে ‘ঘূর্ণিঝড় ইয়াস’
উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা ঝূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে।
শুক্রবার (২১ মে) আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, বাংলাদেশ-ভারতের দিকে ধেয়ে আসতে যাওয়া এই ঘূর্ণিঝড়ের নাম ইয়াস (Yass)। এর নামকরণ করেছে ওমান।
তিনি আরও জানান, শনি (২২ মে) বা রোববার (২৩ মে) লঘুচাপটি তৈরি হতে পারে। তারপর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আছে। ২৭ বা ২৮ মে এটা বাংলাদেশ-ভারতে আঘাত করতে পারে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়




















