ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ২১ মে ২০২১
আপডেট: ১০:০৭, ২২ মে ২০২১

বাংলাদেশকে আরও ছয় লাখ টিকা উপহার দেবে চীন

করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপে আরও ছয় লাখ টিকা উপহার দেবে চীন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ফোনালাপে এ কথা জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় এই ফোনালাপ হয় বলে রাত ৮টার পরে চীনের ঢাকা দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেজে জানানো হয়।

এর আগে ১২ মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।

উল্লেখ্য, দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এ টিকা দেশে আনার বিষয়ে গত নভেম্বর বাংলাদেশ সরকার, ভারতের সেরাম ইনস্টিটিউট ও সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়। অগ্রিম টাকাও পরিশোধ করে বাংলাদেশ।

চুক্তি অনুসারে ৩ কোটি ডোজের প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে বাংলাদেশের পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৭০ লাখ টিকা এসেছে। নরেন্দ্র মোদি সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে সরবরাহ বন্ধ করে দেয় সেরাম। শেষ পর্যন্ত টিকা সংকটে বন্ধ হয়ে যায় দেশের টিকাদান কর্মসূচি।

বিকল্প উৎস না রাখায় সমালোচনার মুখে সরকার টিকার জন্য দ্বারস্থ হয় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতি।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়