ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ২১ মে ২০২১
আপডেট: ১০:০৩, ২২ মে ২০২১

হেফাজত নেতা মনির হোসেন গ্রেফতার

মুফতি মনির হোসেন কাসেমী

মুফতি মনির হোসেন কাসেমী

রাজধানীর গুলশান এলাকা থেকে হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২১ মে) রাত ৮টায় বারিধারা থেকে গ্রেফতার করা হয় কাসেমীকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান।

তিনি বলেন, কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের কিছু মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি হেফাজতের বিভিন্ন নেতার বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলায়ও তিনি আসামি। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে আজ বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছিলেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতারিম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়