নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:০০, ২২ মে ২০২১
বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারত-বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ আরো আট দিন বাড়ানো হয়েছে।
শুক্রবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের সঙ্গে স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরা নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে না ছড়ায় সে লক্ষ্যে গত ২৬ এপ্রিল থেকে সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। পরে দ্বিতীয় ধাপে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়, যার মেয়াদ শেষ হবে আগামী ২৩ মে। দুই দেশের পরিস্থিতি বিবেচনায় তাই আরও ৮ দিনের জন্য সীমান্ত বন্ধ থাকবে।
উল্লেখ্য, ভারতে করোনার যে ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে, তা অত্যন্ত মারাত্মক। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে।
বিশ্বের অন্তত ৪৪ টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। বাংলাদেশেও গত ৮ মে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















