আবহাওয়া ডেস্ক
আপডেট: ১৫:১৪, ২২ মে ২০২১
আসছে ‘ঘূর্ণিঝড় ইয়াস’, ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
শনিবার (২২ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ-ভারতের দিকে ধেয়ে আসতে যাওয়া এই ঘূর্ণিঝড়ের নাম ইয়াস। এর নামকরণ করেছে ওমান বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, আজকের মধ্যে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। ২৫ মে রাত থেকে ২৬ মে'র মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ‘ইয়াস’ নামের ঘূর্ণিঝড়টি। এটি খুলনা থেকে চট্টগ্রাম উপকূল বিস্তৃত হতে পারে।
সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের কারণে সাগরে সতর্কতাও জারি করেছে আবহাওয়া অফিস। সকালে তারা সতর্কবার্তায় সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে ২৩ মের (রোববার) মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় জানায়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িশা-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।
আবহাওয়াবিদদের মতে, সাধারণত যেকোনো ঘূর্ণিঝড় প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসে। সেই হিসেবে ‘ইয়াস’ আসায় তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















