নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৩৭, ২২ মে ২০২১
বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকী গ্রেফতার
হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে র্যাব-৭ এর একটি দল তাকে গ্রেফতার করে।
শনিবার (২২ মে) দুপুরে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। এনামুল হাসান ফারুকীর বিরুদ্ধে শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এনামুল হাসান ফারুকীকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের সব ধরনের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।
তিনি হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেকটি মামলা রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















