নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১৯, ২২ মে ২০২১
ফের বাড়তে পারে চলমান লকডাউনের মেয়াদ
করোনাভাইরাসে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর জন্য সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র থেকে জানা গেছে, আগামী ৩১ মে পর্যন্ত বহাল রাখা হতে পারে চলমান বিধিনিষেধ।
এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামীকাল রোববার প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারাদেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে ‘কঠোর লকডাউন’ চলছে। চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।
লকডাউনে বাস সার্ভিস, লঞ্চ, বিমান ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জেলার মধ্যে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। একই সাথে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হয়, যা এখনো চলমান রয়েছে।
ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদও আরো আট দিন বাড়িয়েছে বাংলাদেশ সরকার। দেশটির সঙ্গে স্থল সীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরা নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















