ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫০, ২২ মে ২০২১
আপডেট: ১৮:১৩, ২২ মে ২০২১

হেফাজত নেতা মনির হোসেন চার দিনের রিমান্ডে

রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাসেমীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২২ মে) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২১ মে) রাত ৮টায় বারিধারা থেকে গ্রেফতার করা হয় কাসেমীকে।

গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান গণমাধ্যমকে জানান, কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের কিছু মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি হেফাজতের বিভিন্ন নেতার বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলায়ও তিনি আসামি।

মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছিলেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতারিম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়