ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬, ২৩ মে ২০২১
আপডেট: ২১:৪৯, ২৩ মে ২০২১

স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দিল সরকার

করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও এক দফা বাড়িয়েছে সরকার। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

রোববার (২৩ মে) লকডাউন বাড়িয়ে জারিকৃত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।

গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে দেশে করোনার বিধিনিষেধ শুরু হয়েছে। তখন থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল। যদিও গত ৬ মে থেকে শুধুমাত্র জেলার ভেতরে চলছে গণপরিবহন।

দূরপাল্লার গণপরিবহন চালু হবে কি না- এমন প্রশ্নে শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত আসবে। তবে অবশ্যই বড় রকমের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে হবে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারাদেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে ‘কঠোর লকডাউন’ চলছে।  চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আজ ২৩ মে মধ্যরাত পর্যন্ত বহাল ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে আরও এক দফা বাড়ল লকডাউন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়