নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৪২, ২৩ মে ২০২১
হোটেল-রেস্তোরায় বসে খাওয়া যাবে
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এসময় হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানে ধারণ ক্ষমতার অর্ধেক মানুষ বসে খাবার খেতে পারবে।
লকডাউনের মেয়াদ বাড়িয়ে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারাদেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে ‘কঠোর লকডাউন’ চলছে। চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত বহাল ছিল। এবার সেই মেয়াদ আরও ৭ দিনের জন্য বাড়ানো হলো।
এর আগে শনিবার বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সংবাদ সম্মেলনে জানিয়েছে, গত বছর থেকে করোনাভাইরাসে ৫০-৬০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এরমধ্যে সারাদেশে প্রায় অর্ধেক হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ খুলতে চান মালিকরা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















