নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:১২, ২৩ মে ২০২১
ব্যাংক লেনদেনের সময় বাড়ল
দেশে চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংক লেনদেন। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রোববার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপন প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সোমবার (২৪ মে) থেকে ৩০ মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকেল ৪টা পর্যন্ত।’
বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৩ এপ্রিল ২০২১ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে।
উল্লেখ্য, এর আগে ব্যাংক লেনদেন হচ্ছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















