ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ২৪ মে ২০২১
আপডেট: ১২:৫১, ২৪ মে ২০২১

বিমানের সৌদি ফ্লাইট শুরু ২৯ মে

আগামী ২৯ মে থেকে সৌদি ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কোয়ারেন্টাইন প‍্যাকেজ সুবিধা নিশ্চিতকরণ সাপেক্ষে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান।

রোববার (২৩ মে) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি  জানিয়েছে বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প‍্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন‍্য বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে হবে।

ভিসার মেয়াদের ওপরে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে। তবে কোয়ারেন্টিন প‍্যাকেজের খরচ নিয়ে কোনো তথ্য জানায়নি বিমান।

প্রসঙ্গত, হোটেলে কোয়ারেন্টিনসহ সৌদি সরকারের  বিভিন্ন শর্তারোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  সৌদি আরবগামী সব ফ্লাইট  গত ২০ মে থেকে  স্থগিত রেখেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়