ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ২৪ মে ২০২১
আপডেট: ১৯:২০, ২৪ মে ২০২১

বাংলাদেশিদের বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ পাঁচ দেশ থেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন বাহরাইন সরকার।

বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বাহরাইনের ন্যাশনাল মেডিকেল টাস্কফোর্সের পরামর্শে সিভিল অ্যাভিয়েশন অ্যাফেয়ার্সের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।

বাহরাইনের ‘লাল তালিকা’র বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

অবশ্য বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

উল্লেখ্য, করোনা মহামারীর বর্তমান হটস্পট হলো ভারত। দেশটি দৈনিক ৪ লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে ৪ হাজারের মতো মৃত্যু দেখেছে।

নেপালের করোনা পরিস্থিতিও আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। এছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কায়ও বেড়েছে সংক্রমণ।

গত মাসে বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যু বাড়লেও বর্তমানে তা কমে এসেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়