নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০১, ২৪ মে ২০২১
চার সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ২ জুন
চার সংসদীয় আসনে উপনির্বাচন হবে আগামী জুলাই মাসে। এদিকে ভোটগ্রহণের তারিখ এখনো চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। ভোটের তফসিল আজ (২৪ মে) জানানোর কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে গেছে তারা।
আগামী ২ জুন কমিশন বৈঠক শেষে এসব আসনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ করোনার কারণে বন্ধ হওয়া সব নির্বাচনের ব্যাপারে ওই দিনই সিদ্ধান্ত জানানো হবে।
জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসন শূন্য রয়েছে। এসব আসনে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
সোমবার (২৪ মে) ৮০তম কমিশন বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর কারণে আপাতত ভোটের তারিখ নির্ধারণ করেনি নির্বাচন কমিশন। আগামী ২ জুন ভোটের তারিখ ঠিক করা হবে।
স্থগিত অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব নির্বাচনের বিষয়েও ২ জুন কমিশন সভায় বসে সিদ্ধান্ত নেয়া হবে।
১৯ মে কমিশন সভা শেষে ইসি সচিব জানিয়েছিলেন, ২৪ মে কমিশন বৈঠকে ভোটের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে চলমান বিধিনিষেধ ৩০ তারিখ পর্যন্ত বাড়ানোর কারণে আগামী ২ জুন কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
যে চার সংসদীয় আসনে নির্বাচন হবে
লক্ষ্মীপুর-২: ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয়। গত ১১ এপ্রিল এখানে উপনির্বাচনের দিন থাকলেও করোনা পরিস্থিতিতে তা স্থগিত করা হয়। এ উপনির্বাচন ২৬ জুলাইয়ের মধ্যে করতে হবে।
সিলেট-৩: করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদের মৃত্যুতে সিলেট-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। এ আসনে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উপনির্বাচন করা যাবে।
ঢাকা-১৪: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসন শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী, ২ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন করতে হবে।
কুমিল্লা-৫: আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা-৫ আসন শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী, এখানে ১২ জুলাইয়ের মধ্যে ভোট করতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















