ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ২৪ মে ২০২১
আপডেট: ১৮:৫০, ২৪ মে ২০২১

ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই

ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশিদের জন্য ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে, একই সঙ্গে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশও বন্ধ থাকবে।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

পাসপোর্ট থেকে ইসরায়েলের নিষেধাজ্ঞা তুলে দেয়ার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথম পাসপোর্টে পরিবর্তনটা ইন্টারন্যাশনাল নর্মসের কারণে করা হয়েছে। কোনোভাবেই এতে ইসরায়েলের উল্লসিত হওয়ার কারণ নেই। কারণ ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই।'

তিনি আরও বলেন, ‘পৃথিবীর অনেক মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নাই, তাদের নাগরিকরা ইসরায়েল ভ্রমণ করে না পাসপোর্ট নিয়ে। কিন্তু তাদের পাসপোর্টে সেই কথাটি উল্লেখ নাই, আমাদের পাসপোর্টে যেটি উল্লেখ ছিল। সুতরাং এখানে আমাদের যে নীতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে নীতি, আগ্রাসনের মাধ্যমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ নিয়মিতভাবে সংগঠিত করে আসছে সেটির বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান তা একই জায়গায় আছে। বরং সাম্প্রতিক যে ইসরাইলের পক্ষ থেকে যে হামলা হয়েছে বাংলাদেশ আরও সংক্ষুব্ধ হয়েছে, প্রতিবাদ জানিয়েছে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়