ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪, ২৫ মে ২০২১
আপডেট: ১৮:৫৬, ২৫ মে ২০২১

দেশে করোনায় মারা গেলেন আরও ৪০ জন

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৪০ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৬৭৫ জনকে।   

মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১২ হাজার ৪৪১ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬২৪ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১০ দশমিক ০৮ শতাংশ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ২৭৯ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩২ হাজার ৮১০ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।

দুই মাস পর মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ।

এদিকে দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ২ রোগী শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন আজ মঙ্গলবার (২৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুধু শনাক্তই নয় রাজধানীর বারডেম হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। গত ২২ মে হাসপাতালটির একজন রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়