ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২১, ২৫ মে ২০২১
আপডেট: ১১:২৬, ২৬ মে ২০২১

বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ নেবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়া নিয়ে ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ নেবে। অন্য কে কী বলল ইট ইজ টোটালি ইরেলিভেন্ট (একেবারেই অপ্রাসঙ্গিক)।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

বাংলাদেশের নতুন পাসপোর্টে পরিবর্তনকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। গেল সোমবার (২৪ মে) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইলের প্রতি বিধিনিষেধের কথা উঠিয়ে নেওয়া’ প্রসঙ্গে বলেন, এ ঘটনায় আমরা খুশি হতে পারিনি কিন্তু এটা বাংলাদেশের সিদ্ধান্ত। আমি এটাকে রাজনৈতিকভাবে দেখতে চাই না। বিষয়টিকে বাংলাদেশের সরকারকে আবারো বিবেচনার অনুরোধ জানান রামাদান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, কোন দেশের রাষ্ট্রদূত কী বললেন না বললেন দিজ ইজ ইরেলিভেন্ট টু মি। উই মেনটেইন আওয়ার ফরেন পলিসি।  আমরা সার্বভৌম রাষ্ট্র। আমরা কী করি না করি আমরা ডিসাইড (নির্ধারণ) করব। 

উল্লেখ্য, বাংলাদেশ পাসপোর্টে সংশোধন আনা হয়েছে। ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরাইল’ লেখা থেকে ‘একসেপ্ট ইসরাইল’ বাদ দেওয়া হয়েছে ই-পাসপোর্টে। সরকারের তরফে বলা হচ্ছে, পাসপোর্টে আন্তর্জাতিক মান বজায় রাখতে এ সংশোধনী আনা হয়েছে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। নতুন ই-পাসপোর্টে এমন সংশোধন সত্ত্বেও তেল আবিবের প্রতি ঢাকার অবস্থান অপরিবর্তিত থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়