নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:১৯, ২৬ মে ২০২১
ঘূর্ণিঝড় ইয়াস সুন্দরবন উপকূলের দিকে কিছুটা সরে এসেছে
প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশের সুন্দরবন উপকূলের দিকে কিছুটা সরে এসেছে। উপকূলের আরও কাছাকাছি আসায় এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের নদী ও খালগুলোতে পানি বাড়তে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার দুপুরের দিকে ঝড়টি উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে। বাংলাদেশে এর প্রভাব তীব্রভাবেই পড়বে। সে সময় দেশের ১৪টি উপকূলীয় জেলা এবং চর ও দ্বীপে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে।
মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়।
বিশেষ বিজ্ঞপ্তি-১২ অনুযায়ী, ঘূর্ণিঝড় ইয়াস চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ ও কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল জানান, ঘূর্ণিঝড় ইয়াস পূর্বের নির্দেশিত যাত্রাপথ থেকে কিছুটা উত্তর-পূর্বদিকে সেরে এসেছে। ফলে পূর্বে ঘূর্ণিঝড় বৃত্তের কোনো অংশ বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত না হওয়ার সম্ভাবনা থাকলেও সর্বশেষ পথ অনুসারে ঘূর্ণিঝড় বিত্তের কিছু অংশ সরাসরি সাতক্ষীরা জেলার ওপর দিয়ে প্রবাহিত হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















