নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:৫৪, ২৬ মে ২০২১
সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৫ মে) রাতে সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বৃষ্টির কারণে ডিএল মেথডে বাংলাদেশ দল জয় পেয়েছে ১০৩ রানে। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। এতদিন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে সাতটি ওয়ানডে জিতলেও, কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।
প্রথম ম্যাচে ২৫৭ রান করেছিল বাংলাদেশ। বিপরীতে মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমানদের বোলিংয়ে এসেছিল ৩৩ রানের জয়।
দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে দাঁড়ায় ২৪৬ রানের সংগ্রহ। টাইগারদের বোলিং তোপে পরিবর্তিত লক্ষ্য নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় লঙ্কানরা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















