ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ২৭ মে ২০২১
আপডেট: ১৪:২৮, ২৭ মে ২০২১

দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর কারণে দুইদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মে) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্চিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়টি উপকূল থেকে ভারতের দিকে চলে যাওয়ায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অনুমতি আসে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

গত মঙ্গলবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়া দেখা দেয়। এজন্য ওইদিন দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়