ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ২৭ মে ২০২১
আপডেট: ১৭:০৬, ২৭ মে ২০২১

স্বাস্থ্যমন্ত্রীর মা লাইফ সাপোর্টে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানীর এ.এম.জেট হাসপাতালে লাইফ সাপোর্টে সংকাটপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছুদিন ধরে এজমার সমস্যা বেড়েছিল। তিনি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন। কিন্তু এর সাথে এখন পোস্ট কোভিড জটিলতাও যোগ হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী তার মায়ের আশু রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়