ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ২৭ মে ২০২১
আপডেট: ১৭:০৪, ২৭ মে ২০২১

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আজ দেশের পাঁচ বিভাগ ও বেশ কয়েকটি অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে; ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সন্দ্বীপে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মংলায়; ৪৫ মিলিমিটার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়