নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১০, ২৭ মে ২০২১
দারাজে সাশ্রয়ী মূল্যে ব্রুনো মোরেত্তির লাক্সারি মেনসওয়্যার
মানসম্পন্ন পণ্য, ট্রেন্ডি ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের কারণে হালের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে ব্রুনো মোরেত্তি অন্যতম। ক্রেতাদের পছন্দের এ ব্র্যান্ডটিকে নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করেছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ (http://www.daraz.com.bd/)। ফলে, এখন সাশ্রয়ী মূল্যে অধিক সংখ্যক গ্রাহক সহজে এই ব্র্যান্ডটির পণ্য কিনতে পারবেন।
ব্র্যান্ড ব্রুনো মোরেত্তি চলতি বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ব্র্যান্ডটির লক্ষ্য স্টাইল সচেতন পুরুষদের পছন্দের ব্র্যান্ডে পরিণত হওয়া।
দারাজের সাথে তাদের চুক্তি অনুসারে, গ্রাহক রাব্রুনো মোরেত্তির পণ্যগুলো অর্ডার করলে ১০ শতাংশ ছাড়ের আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। ব্রুনো মোরেত্তির ট্রেন্ডি এবং ফ্যাশনেবল মেনসওয়্যার পণ্যগুলো জনপ্রিয়তায় ভৌগলিক সীমানা ছাড়িয়ে গেছে এবং আর এ আত্মবিশ্বাসই ব্র্যান্ডটিকে বিশ্বের যেকোন স্থানের গ্রাহকদের কাছে তাদের সাশ্রয়ী ও প্রিমিয়াম পণ্যগুলো পৌঁছে দিতে অনুপ্রাণিত করেছে।
এ নিয়ে ব্রুনো মোরেত্তির চেয়ারম্যান নাজিম ফারহান চৌধুরী বলেন- ,‘আমরা মনে করি, লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে ব্রুনো মোরেত্তির সফলভাবে বাজারে প্রবেশের ও ক্রেতাদের আস্থা জয় করে নেয়ার সম্ভাবনা রয়েছে। দারাজ ইতিমধ্যে ব্র্যান্ডটির পণ্যের উল্লেখযোগ্য সংখ্যক অর্ডার এবং ইতিবাচক রিভিউ পেয়েছে। তাই,আমরা ব্র্যান্ডটিকে গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করার কথা ভেবেছি। এখন দারাজ গ্রাহকরা সেরা দামেব্রুনো মোরেত্তির লাক্সারি পণ্য উপভোগ করতে পারবেন।
’১০ শতাংশ ছাড়ে ব্রুনো মোরেত্তির ক্যাটালগ পাওয়া যাবে এ লিঙ্কে: https://www.daraz.com.bd/shop/bruno-moretti
দারাজ
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, অসংখ্য বিক্রেতাকে লক্ষাধিক ক্রেতাদের সাথে যুক্ত করেছে। একশ’রও বেশি ক্যাটাগরির প্রায় ১ কোটি ৯০ লাখের বেশি পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষণিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ।
দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটিবাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি। দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে পাঁচ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তোলে। দারাজ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠার লক্ষ্যে, বিশেষত তাদের ই-কমার্স অপারেশনগুলোকে মাথায় রেখে ‘দারাজ এক্সপ্রেস’ (ডেক্স নামে পরিচিত) নামক নিজেদের লজিস্টিক কোম্পানি গঠন করেছে। দারাজ বিদ্যমান এবং নতুন লজিস্টিক সরবরাহকারীদের ডিজিটালকরণে সহায়তা করছে।
২০১৮ সালে আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে এবং ‘ডিজিটাল অর্থনীতির যুগে যেকোনো স্থানে ব্যবসা সহজীকরণ’- এই লক্ষ্যের অংশ হিসেবে দারাজ গর্বের সাথে কাজ করে চলেছে। আলীবাবার অংশ হিসেবে, দারাজ বাজারে তার প্রতিষ্ঠানগত উন্নয়নে আলীবাবার নেতৃত্ব এবং প্রযুক্তি, অনলাইন বাণিজ্য, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকের অভিজ্ঞতাকে ব্যবহার করছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















