নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪১, ২৭ মে ২০২১
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা মারা গেছেন
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ এম জেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই সন্তান, নাতি-নাতনি, পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফৌজিয়া মালেক চারদিন আগে রাজধানীর এ এম জেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় দুইদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। প্রায় পাঁচ মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রী ও তার পরিবার মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।
ফৌজিয়া মালেক মানিকগঞ্জ সদর উপজেলার হরগজ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমার স্বামী মৃত কর্ণেল এম এ মালেক ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র। তিনি পাটমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
মরহুমার দুই সন্তানের মধ্যে ছেলে জাহিদ মালেক এমপি বর্তমানে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। আর মেয়ে অধ্যাপক রুবিনা হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















