ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ২৭ মে ২০২১
আপডেট: ২৩:৪০, ২৭ মে ২০২১

স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

মায়ের সাথে স্বাস্থ্যমন্ত্রী ও মো. শাহাব উদ্দিন

মায়ের সাথে স্বাস্থ্যমন্ত্রী ও মো. শাহাব উদ্দিন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর মা ফৌজিয়া মালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।  

পরিবেশমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় ফৌজিয়া মালেক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।  

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফৌজিয়া মালেক চারদিন আগে রাজধানীর এ এম জেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় দুইদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। প্রায় পাঁচ মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রী ও তার পরিবার মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

ফৌজিয়া মালেক মানিকগঞ্জ সদর উপজেলার হরগজ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমার স্বামী মৃত কর্ণেল এম এ মালেক ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র। তিনি পাটমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

মরহুমার দুই সন্তানের মধ্যে ছেলে জাহিদ মালেক এমপি বর্তমানে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। আর মেয়ে অধ্যাপক রুবিনা হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়