নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২০, ২৭ মে ২০২১
ফাইজারের এক লাখের বেশি টিকা আসছে রোববার
নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনাভাইরাসের টিকা সরবরাহে গঠিত বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখের বেশি টিকা দেশে আসছে আগামী রোববার। এদিন মধ্যরাতে এক লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালানটি ঢাকায় পৌঁছাবে।
স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।
এ নিয়ে ঔষধ প্রশাসন অধিদফতর চারটি টিকা ইমারজেন্সি ইউজ অথরাইজেশন প্রদান করেছেন। প্রথমেই অক্সফোর্ড-অ্যাস্ট্র্যাজেনেকা উদ্ভাবিত এবং সেরাম ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত টিকার অনুমোদন দেওয়া হয়। পর জরুরি ব্যবহারের জন্য রাশিয়ার উৎপাদিত টিকা ‘স্পুটনিক’ এর অনুমোদন দেয়। এরপর চীনের উৎপাদিত সিনোফার্মের টিকা অনুমোদন পায় দেশে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজার একটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন করে। এই টিকা ১২ বছরের উপরের বয়সীদের ব্যবহারের উপযোগী এটি সংরক্ষণ করতে হিমাঙ্কের নিচে ৬০ থেকে ৯০ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন হয়। তবে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় ৫ দিন সংরক্ষণ করা সম্ভব।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















