নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৫৪, ২৮ মে ২০২১
ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবৈধ দখলদারি এবং আগ্রাসনের বিচার নিশ্চিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ফিলিস্তিন ইস্যু নিয়ে মানবাধিকার কাউন্সিলের বিশেষ এক ভার্চুয়াল সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ আহবান জানান।
তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিন এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবদিহি ও বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অবশ্যই ব্যবস্থা নেয়া উচিত।
ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত উল্লেখ করে এ কে আব্দুল মোমেন বলেন, ইসরায়েলের অবশ্যই অবৈধ দখলদারি, বসতি স্থাপন বন্ধ করা উচিত। এসব তৎপরতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়মুক্তি ও নীরবতা দুঃখজনক।
এ ছাড়া তিনি ফিলিস্তিনকে মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানান।
এ ব্যাপারে মোমেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রক্রিয়ানির্ভর সহযোগিতামূলক এবং অর্থপূর্ণ কার্যক্রমের ওপর জোর প্রদান করেন।
বিশেষ ওই অধিবেশনে বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিন, তুরস্ক, মিসর, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, নামিবিয়া, কাতার, তিউনিসিয়া ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য দেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















