ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২৮ মে ২০২১
আপডেট: ১৪:৪০, ২৮ মে ২০২১

আগামী তিন দিনে সারাদেশে বাড়তে পারে বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ায় শুক্রবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস  বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সাথে বলা হয়েছে, আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শুক্রবার (২৮ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরের তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ভারতের ওড়িশা এবং তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। শুক্রবার সকালে এটি বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থান করছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়