নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:০৬, ২৯ মে ২০২১
টিকা উৎপাদনে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহযোগিতা চায় বাংলাদেশ
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য করোনা টিকা ও অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদনের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এলডিসি দেশগুলো যেন ভ্যাকসিন ও অন্যান্য জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করতে পারে সে লক্ষ্যে প্রযুক্তির অর্থবহ হস্তান্তর, বাণিজ্যের জন্য সহায়তা এবং মেধাস্বত্ত্ব অধিকারের থেকে অব্যাহতি প্রদান করতে হবে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক ভার্চুয়াল বিবৃতিতে এ কথা বলেন।
এলডিসির জন্য আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক সংযুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনায় ড. মোমেন প্রধান বক্তা ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী এলডিসি থেকে উত্তরণের সহায়তা প্রদানের গুরুত্ব তুলে ধরেন। এরমধ্যে এলডিসি থেকে উত্তরণের পরেও ১২ বছর এলডিসির বিশেষ সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় তিনি এলডিসি দেশগুলোর সহজ ও টেকসই উত্তরণে সহযোগিতার জন্য জাতিসংঘের সদস্য উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানান।
মোমেন বলেন, ২০১১ সালে ইস্তানবুল ঘোষণায় বিশ্ব বাণিজ্যে এলডিসি দেশগুলোর অবদান এক দশকে দ্বিগুণ করার কথা বলা হলেও গত ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্য আরো কমেছে।
এলডিসির সুবিধার্থে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিপক্ষীয় সহযোগিতা চুক্তির গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ চলমান মহামারি এবং এলডিসির অর্থনীতিতে এর প্রভাবের কথা উল্লেখ করে বলেন, এ ক্ষেত্রে বাণিজ্য সহায়তা এলডিসির জন্য সহায়ক হতে পারে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















