ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ২৮ মে ২০২১
আপডেট: ২১:২৪, ২৮ মে ২০২১

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ‘শিশুবক্তা’ রফিকুল

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক রফিকুল ইসলাম মাদানী নিজের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

শুক্রবার (২৮ মে) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার শুভাশিষ ধর।

গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন মাদানী। ওই ঘটনায় মাদানীকে গত ৭ এপ্রিল বুধবার নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। 

এ ঘটনায় ৭ এপ্রিল রাত সোয়া ২টার দিকে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। র‌্যাব-১ ওই মামলাটির তদন্ত করছিল। তার বিরুদ্ধে গাজীপুরের গাছা ও বাসন থানা ছাড়াও ঢাকার তেজগাঁও থানায় মামলা রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়