নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩৫, ২৯ মে ২০২১
চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ: চার আসামিকে রিমান্ডে নিতে আবেদন
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার চার আসামিকে পাঁচদিন করে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
আসামিরা হলেন- ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের মো. আরিয়ান (১৮), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনা এলাকার সাজু (২০), বগুড়ার ধুনটের খাটিয়ামারি এলাকার সুমন (২৪) ও একই এলাকার সোহাগ (২৫), বগুড়ার দুপচাঁচিয়ার জিয়ানগর গ্রামের সাইফুল ইসলাম (৪০) ও নারায়ণগঞ্জের বন্দর থানার ধামঘর এলাকার মনোয়ার (২৪)।
শনিবার (২৯ মে) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড শুনানি হবে। আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
শনিবার ছয় আসামিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় আসামি সুমন ও মনোয়ার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্ত ও রসহ্য উদঘাটনের জন্য অপর চার আসামির পাঁচদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগীর বোন মানিকগঞ্জ জেলায় ভাড়া বাসায় বাস করেন। তিনি তার বোনের জন্য একটি মোবাইল ফোন কিনে নিয়ে গতকাল ২৮ মে মানিকগঞ্জ যান। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশে বাসে উঠলে রাত ৮টার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে তাকে নামিয়ে দেয়। এ সময় বাসের জন্য অপেক্ষা করলে পরিচিত দুই তিনজনের সঙ্গে দেখা হয়।
রাত ৯টার দিকে নিউগ্রাম বাংলা মিনিবাসের হেলপার আসামি মনোয়ার ও সুপারভাইজার সাইফুল ইসলাম এসে টঙ্গী স্টেশন রোডের কথা বলে ৩৫ টাকা ভাড়া চান। পরে সঙ্গীর একজনকে নিয়ে মিনিবাসে উঠলে গন্তব্যে যাওয়ার আগেই অন্য সকল যাত্রীকে নামিয়ে দেন। ভুক্তভোগীকে জোরপূর্বক বাসে করে নিয়ে আবার নবীনগরে ফিরে আসার সময় বাসের জানালা-দরজা আটকিয়ে তাকে ধর্ষণ করেন বাসের চালক, হেলপারসহ ৬ জন।
ভুক্তভোগীর সাথে থাকা ব্যক্তির চিৎকারে টহল পুলিশ বুঝতে পেরে বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ৬ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















