ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ২৯ মে ২০২১
আপডেট: ২২:০৩, ২৯ মে ২০২১

বিএনপির নিজের দলের মধ্যে কোনো ঐক্য নেই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপির নিজের দলের মধ্যে কোনো ঐক্য নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় সবদলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে। কিন্তু বিএনপির নিজের দলের মধ্যে কোনো ঐক্য নাই। বিএনপিকে অনুরোধ জানাবো সবদলের ঐক্য নয়, আগে নিজের দলের ঐক্য প্রতিষ্ঠিত করুন।

শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালে যেখানে পৃথিবীর সবকটি দেশে মাথাপিছু আয় কমেছে, অর্থনীতি সংকুচিত হয়েছে, সেখানে বাংলাদেশে এর আকার বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বদলে গেছে। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। একই সঙ্গে করোনাকালেও বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। আমরা  পাকিস্তানকে অনেক আগেই ছাড়িয়েছি। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলার।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের এতো উন্নতির জন্য বিএনপিসহ তার মিত্ররা একটু ধন্যবাদ জানাতে পারে নাই। সরকারকে ধন্যবাদ জানাতে লজ্জা লাগলেও দেশকে তো তারা ধন্যবাদ জানাতে পারতো। দেশের জনগণকে তো ধন্যবাদ জানানো যেত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়